তিরমিযী শরীফ - হাদীস নং ৬১২
তিনি বলেনঃ আমাকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে কা’ব ইবনু উজরা, আমার পরে কিছু আমীর হবে তাদের (অমঙ্গল) থেকে আমি তোমাকে আল্লাহর আশ্রয়ে দিচ্ছি। যে ব্যক্তি তাদের দরজায় যাবে এবং তাদের মিথ্যাচারে তাদের সমর্থন দিবে, তাদের যুলুমে তাদের সহযোগিতা করবে, তার সাথে আমার কোন সম্পর্ক নেই। আমার সঙ্গেও তার কোন সম্পর্ক নেই। সে হাওযে কাওসারে পানি পান করতে আমার নিকট আসতে পারবে না। আর যে ব্যক্তি তাদের দরজায় যাবে না এবং তাদের মিথ্যাচারে তাদের সমর্থন করবে না, তাদের যুলমে তাদের সহযোগিতা করবে না, সে আমার এবং আমি তার। অবশ্যই সে হাওযে কাওসারে পানি পান করতে আমার নিকট আসবে। হে কা’ব ইবনু উজরা, সালাত (নামায/নামাজ) হল দলীল, সাওম হল রক্ষাকারী বর্ম, পানি যেমন আগুন নিভিয়ে দেয়, তেমনি দান-সদকাও গুনাহসমূহ দূরীভূত করে দেয়। হে কা’ব ইবনু উজরা, হারাম খেয়ে যে গোশতের বৃদ্ধি ঘটেছে, জাহান্নামাগ্নই হল তার যোগ্য।