Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৬১৪

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

তিনি বলেনঃ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে আমি বিদায় হজ্জের খুতবায় বলতে শুনেছিঃ তোমরা আল্লাহকে ভয় করবে, তিনি তো তোমাদের রব। তোমরা পাঁচ ওয়ক্ত সালাত (নামায/নামাজ) আদায় করবে, তোমরা রমযান মাসের সিয়াম পালন করবে, তোমাদের সম্পদের যাকাত দিবে, তোমাদের শাসনকর্তাদের আনুগত্য করবে, তা হলে তোমরা তোমাদের প্রভুর জান্নাতে দাখিল হতে পারবে। রাবী বলেনঃ আমি আবূ উমামা রাদিয়াল্লাহু আনহু কে বললামঃ কতদিন আগে আপনি এই হাদীসটি শুনেছেন? তিনি বললেনঃ আমার বয়স যখন ত্রিশ বছর তখন আমি এই হাদীসটি শুনেছিলাম।

ছবি বানান