তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬২৩
রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মু’আয (রাঃ) কে ইয়ামানে পাঠালেন। তখন তিনি তাকে বলেনঃ তুমি কিতাবী এক সম্প্রদায়ের কাছে যাচ্ছ। তুমি প্রথমে তাদের এই কথার সাক্ষ্য দিতে আহবান জানবে যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি তাঁর রাসূল। তারা যদি এই বিষয়ে তোমার আনুগত্য করে তবে তাদের অবহতি করবে যে, আল্লাহ তাদের উপর দিন-রাতে পাঁচ ওয়াক্ত সালাত (নামায/নামাজ) ফরয করেছেন। তারা যদি এই বিষয়ে তোমার কথা মেনে নেয় তবে তাদের জানাবে যে, আল্লাহ তা’আলা তাদের উপর তাদের সম্পদে যাকাত ফরয করেছেন। তা তাদের ধনীদের থেকে সংগ্রহ করা হবে এবং তাদের গরীবদের মধ্যে বন্টন করে দেওয়া হবে। তারা যদি এতে তোমার আনুগত্য করে তবে তুমি তদের উত্তম মাল গ্রহণ করা থেকে বিরত থাকবে। আর তুমি মাজলূমের দুআ থেকে বেঁচে থাকবে; কেননা আল্লাহ ও তার মাঝে কোন আড়াল নেই।