Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৬২৫

প্রায় ১ মিনিট · ১৩৯ শব্দ

হাদীছের অনুরূপ রিওয়ায়াত করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, আবূ সাঈদ (রাঃ) বর্ণিত হাদিসটি হাসান সহীহ। তাঁর থেকে একাধিক সূত্রে হাদিস বর্ণিত আছে। আলিমগণের আমলও এ হাদিস অনুযায়ী যে, পাঁচ ওয়াসাকের কম (কৃষিজ ফসলের) ক্ষেত্রে যাকাত নেই। এক ওয়াসাক হল ষাট সা’। সুতরাং পাঁচ ওয়াসাক হল তিনশ সা’। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সা এর পরিমাণ ছিল, পাঁচ রতল ও এক রতলের এক তৃতীয়াংশ। কুফাবাসীদের সা এর পরিমাণ হল আট রতল। পাঁচ উকইয়ার কমে রৌপ্যের যাকাত নেই। এক উকইয়া হল চল্লিশ দিরহাম। পাঁচ উকইয়ায় হয় দুইশ দিরহাম। পাঁচ উট থেকে কম হলে যাকাত নেই। পাঁচিশটি উট হলে এতে একটি বিনত মাখায (এক বছরবয়স্ক মাদী উট) ওয়াজিব হয়। আর পঁচিশটির কমের ক্ষেত্রে প্রতি পাঁচটি উটের উপর একটি বকরী যাকাত আসে।

ছবি বানান