তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬৪১
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের কাছে এমন সব ব্যক্তি প্রেরণ করতেন যারা তাদের আঙ্গুর ও উৎপাদিত ফলের পরিমাণ নির্ণয় করতেন। এই সনদে আরো বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুরের যাকাত প্রসঙ্গে বলেছেনঃ খেজুর ফল যেমন নির্ণয় করা হয় তেমনি আঙ্গুর নির্ণয় করা হবে। এরপর খেজুর থেকে যেমন শুকনো খেজুর যাকাত হিসাব প্রদান করা হয়, তেমনি এ থেকেও যাকাত হিসাব কিসমিস আদায় করা হবে।