Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৬৬৪

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকিট বসাছিলাম। এমন সময় তাঁর কাছে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমি আমার মাকে একটি দাসী সাদাকা করেছিলাম। তিনি এখন ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমার সাওয়াব তো সাব্যস্ত হয়ে গেছে। আর মীরাস একে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। মহিলাটি বলল, ইয়া রাসূলাল্লাহ্! আমার মায়ের উপর এক মাসের সিয়াম ছিল। আমি কি তার পক্ষ থেকে সে সিয়াম আদায় করতে পারি? তিনি বললেন, তার পক্ষ থেকে তুমি সিয়াম পালন করতে পার। মহিলাটি বলল, মা তো কোন হজ্জ করেননি। আমি কি তার পক্ষ থেকে হজ্জ পালন করব? তিনি বললেন, হ্যাঁ। তার পক্ষ থেকে হজ্জ আদায় করে নাও।

ছবি বানান