তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬৭০
তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মাঝে ছিলেন, তখন আমরা সাদাক ফিতর হিসাবে (মাথা পিছু) এক সা পরিমাণ খাদ্য বা এক সা পরিমাণ যব বা কে সা পরিমাণ খেজুর বা এক সা’ পরিমাণ কিসমিস বা এক সা পরিমাণ পনির আদায় করতাম। এ ভাবেই আমরা সাদাকা আদায় করছিলাম। অবশেষে একবার মুআবিয়া (রাঃ) (তাঁর খিলাফত কালে) মদীনায় এলেন এবং (বিভিন্ন বিষয়) লোকদের সঙ্গে আলোচনা করলেন। তাঁর আলোচনার মধ্যে এ-ও ছিল যে, তিনি বললেন, শামের (সিরিয়ার) দুই মুদ পরিমাণ গম এক সা পরিমাণ খেজুরের সমান বলে আমার মনে হয়। লোকেরা তাঁর এই সিদ্ধান্ত মেনে নেন। আবূ সাঈদ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমি এর পূর্বে থেকে এই বিষয়ে যা আদায় করতাম পরেও সেই ভাবেই আদায় করতে থাকব।