Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৬৮১

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ রামাযান মাস আগমনের একদিন বা দুই দিন পূর্ব থেকে তোমরা (নফল) সিয়াম পালন করবে না। হ্যাঁ, যদি বা তোমাদের কারো পূর্ব (অভ্যাস অনুসারে) সিয়াম পালনের দিনে পড়ে যায়, তবে সে দিনের সিয়াম পালন করতে পার। তোমরা চাঁদ দেখে সিয়াম পালন এবং চাঁদ দেখেই ইফতার করবে (সিয়াম ছাড়বে)। যদি (২৯ তারিখে) আকাশ মেঘাচ্ছন্ন থাকে (ফলে তোমরা চাঁদ দেখতে না পাও) তবে সংখ্যা ত্রিশ পূরা করবে এরপর ইফতার করবে। (সিয়াম ছাড়বে)।

ছবি বানান