তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬৮৩
তিনি বলেন, আমরা আম্মার ইবনু ইয়াসির (রাঃ) এর কাছে ছিলাম। তখন একটি ভূনা বকরী (আহারের জন্য) হাযির করা হয়। তিনি বললেন, সবাই খাও। কিন্তু একজন দূরে সরে বলল, আমি সায়িম-রোযাদার। আম্মার (রাঃ) বললেন, যে ব্যক্তি সন্দেহযুক্ত দিনে সিয়াম পালন করল, সে আবূল কাসিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নাফরমানী করল।