তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৬৯
কুতায়বা ও আল-আনসারী ইসহাক ইবনু মূসা (রহঃ) .... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন যে, জনৈক ব্যক্তি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে প্রশ্ন করলেন হে আল্লাহর রাসূল, অনেক সময় আমাদের সমুদ্র সফর করতে হয়। তখন সামান্য পানি আমরা আমদের সাথে নিয়ে যাই। যদি সে পানিতে উযূ (ওজু/অজু/অযু) করতে যাই তবে আমাদের পিপাসার্ত থাকতে হয়। সুতরাং আমরা কি সমুদ্রের পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এর পানি পাক এবং এর মুর্দা (সামুদ্রিক মাছ) হালাল।