তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৭০৮
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (রামাযান মাস) মক্কা বিজয় বছরে যখন মক্কার দিকে বের হন, তখন কুরা’উল -গামীম নামকস্থানে পৌঁছা পর্যন্ত সিয়াম পালন করেন। লোকেরা ও তাঁর সঙ্গে সিয়াম পালন করেন। তখন তাকে বলা হল; লোকদের জন্য সিয়াম পালন করা কষ্টকর হয়ে যাচ্ছে। তারা আপনি কি করেন তার প্রতি তাকিয়ে আছে। তিনি আসরের পর এক পেয়লা পানি চেয়ে আনালেন এবং তা পান করলেন। লোকেরা তখন তাঁর দিকে দেখছিল। তখন কেউ কেউ সাওম ভেঙ্গে ফেলল আর কেউ কেউ সায়িম রইলো। লোকেরা সিয়াম পালন করছে এই কথা তাঁর কাছে পৌঁছলে তিনি বললেনঃ এরা হল নাফরমান।