তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৭১৪
তিনি বলেন, জনৈক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, আমার বোন মারা গেছে, তার একের পর এক দু’মাসের সাওম রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দেখ তোমার বোনের উপর যদি কোন ঋণ থাকত তবে তুমি তা আদায় করতে কি? মহিলাটি বললেন, হ্যাঁ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সুতরাং আল্লাহর হক সর্বাপেক্ষা অগ্রগণ্য।