তিরমিযী শরীফ - হাদীস নং ৭২
হাসান ইবনু মুহাম্মাদ আয্-যা’ফরানী (রহঃ) ...... আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, একবার উরায়না গোত্রের কিছু লোক মদিনা আসে। কিন্তু মদিনার আবহাওয়া তাদের উপযোগী না হওয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সদকার উট চারণের ক্ষেত্রে পাঠিয়ে দিলেন। বলে দিলেন তোমরা উটের দুধ ও পেশাব পান করবে। শেষে এরা ইসালাম ত্যাগ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিযুক্ত রাখালকে হত্যা করে উটগুলো নিয়ে পালিয়ে যায়। পরে এদেরকে ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হাযির করা হয়। অতঃপর বিপরীত দিক থেকে তাদের হাত ও পা কেটে ফেলা হল। চোখ শলাকা দিয়ে বিদ্ধ করা হল এবং এবং মদীনার পাথুরে ময়দান হাররায় নিক্ষেপ করা হল। আনাস রাদিয়াল্লাহু আনহ বলেনঃ এদের মধ্যে একজনকে আমি তখন মাটি কামড়াতে দেখেছি। হান্নাদ তাঁর রিওয়ায়াতে يكد الارض -এর স্থলে কোন কোন সময় يَكْدُمُ الأَرْضَ -ও রেওয়ায়াত করেছেন।