Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৭৩৩

প্রায় ১ মিনিট · ৯০ শব্দ

তিনি বলেন, আমি আর হাফসা (রাঃ) উভয়েই একবার সিয়াম পালন করছিলাম। আমাদের সামনে খুবই লোভনীয় খাবার এলো, আমরা তা থেকে খেয়ে নিলাম। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলে হাফসা (রাঃ) আমার আগেই তাঁর সামনে উপস্থিত হলেন। আর তিনি ছিলেন তার বাপের বেটি (পিতা, উমার ইবনু খাত্তাব (রাঃ) এর মত সাহসী) কাজেই বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমরা দুজন সায়িম ছিলাম। এমন সময় আমাদের সামনে লোভনীয় খাবার এলে; আমরা তা খেয়ে ফেললাম। তিনি বললেন, তোমরা উভয়ে এর স্থলে আরেক দিন সিয়াম পালন করবে।

ছবি বানান