Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৭৩৯

প্রায় ১ মিনিট · ১২৮ শব্দ

তিনি বলেন যে, একবার জনৈক ব্যক্তি জিজ্ঞাসা করল, রামাযান মাসের পর কোন সিয়াম পালন করতে আপনি আমাকে নির্দেশ দেন? তখন তিনি তাকে বললেন, এই বিষয়ে প্রশ্ন করতে এক ব্যক্তি ছাড়া কাউকে আমি শুনিনি। একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপবিষ্ট ছিলাম। এই সময় জনৈক ব্যক্তি এসে তাকে প্রশ্ন করে বলল হে আল্লাহর রাসূল! রামাযান মাসের পর আর কোন মাসের সিয়াম পালন করতে আপনি আমাকে নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রামাযান মাসের পর তুমি যদি আরো কোন রোযা রাখতে চাও তবে মুহাররামের সিয়াম পালন করো। কেননা, এই মাসটি হলো আল্লাহর মাস। এতে এমন একটি দিন আছে যে দিন আল্লাহ তায়ালা এক সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন এবং আগামীতেও তিনি আরেক সম্প্রদায়ের তওবা এই দিনে কবুল করবেন।

ছবি বানান