Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৭৪৯

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

আহমাদ ইবনু মানী ও আলী ইবনু হুজুর (রহঃ) ...... আবূ নাজীহ (রহঃ) থেকে বর্নিত। তিনি বলেন, ইবনু উমার (রাঃ) কে আরাফার দিনে সিয়াম পালন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে হজ্জ করেছি, তিনি সে দিন সিয়াম পালন করেননি; আবূ বকর (রাঃ) এর সঙ্গেও হজ্জ পালন করেছি তিনিও ঐ সিয়াম পালন করেননি; উমার (রাঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও ঐ সিয়াম পালন করেননি; উসমান (রাঃ) এর সঙ্গেও হজ্জ করেছি তিনিও ঐ সিয়াম পালন করেননি। আমি নিজেও এই সিয়াম পালন করিনা এবং তা কাউকে পালন করতে বলিও না এবং নিষেধও করিনা।

ছবি বানান