তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৭৬১
মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ...... মুআযাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন আয়িশা (রাঃ) কে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে তিন দিন সিয়াম পালন করতেন? তিনি বললেন, হ্যাঁ। বললাম, কোন তারিখ তিনি এই সিয়াম পালন করতেন? তিনি বললেন, কোন তিন দিন এই সিয়াম পালন করবেন এই বিষয়ে তিনি কোন পরওয়া করতেন না।