তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৭৬৯
তিনি বলেন, কুরবানীর দিন আমি উমার ইবনু খাত্তাব (রাঃ) কে দেখেছি যে, তিনি খুতবা প্রদানের আগে প্রথমে সালাত (নামায/নামাজ) আদায় করলেন। এরপর বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এই দুই ঈদের দিন সাওম পালন নিষেধ করতে শুনেছি। ঈদুল ফিতরের দিন হল তো তোমাদের সিয়াম ভঙ্গের দিন এবং মুসলিমের ঈদের দিন। ইহা আযহার দিন সেদিন তোমরা তোমাদের কুরবানীর গোশত আহার করবে।