তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৭৭
ইসমাঈল ইবনু মূসা, হান্নাদ এবং মুহাম্মাদ ইবনু উবায়দ আল-মুহারিবী (রহঃ) ..... ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সিজদারত অবস্থায় ঘুমুতে দেখতে পেলেন। এমনাক তাঁর শ্বাস-প্রশ্বাসের আওয়াজ শুনা যাচ্ছিল। এরপর তিনি দাঁড়ালেন ও সালাত আদায় করলেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম হে আল্লাহর রাসূল আপনি তো ঘুমিয়ে পড়ছিলেন। তিনি বললেনঃ শুয়ে না ঘুমালে উযূ (ওজু/অজু/অযু) ওয়াজিব হয় না। কারণ শুয়ে ঘুমালে জোড়াগুলি ঢিলে হয়ে যায়।