তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৭৮৩
তিনি বলেন, আমাদের জনৈকা আযাদকৃত দাসী লায়লাকে উম্মু উমারা বিনত কা’ব আল আনসারিয়্যা (রাঃ) থেকে বর্ণনা করতে শুনেছি যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁর বাড়ি এলেন। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে খাবার পেশ করলেন। নবিজী তাকে বললেন, তুমি খাও। তিনি বললেন আমি তো সায়িম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সায়িমের নিকট যদি কেউ খায় তবে খাবার শেষ না করা পর্যন্ত ফিরিশতাগন সায়িমের জন্য দু’আ করতে থাকেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কোন সময়حَتَّى يَفْرُغُوا এর স্থলেحَتَّى يَشْبَعُوا বর্ণনা করেছেন।