Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৭৯১

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন যে, আমি উবাই ইবনু কাব (রাঃ) কে বললাম, হে আবূ মুনযির! এ যে সাতাশের রাত এ কথা আপনি কোথা থেকে জানলেন? তিনি বললেন, হ্যাঁ অবশ্যই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি হল এমন রাত যার পরবর্তী সকালে সূর্য উদিত হয় এমনভাবে যে তার আলোকরশ্মি থাকে না। তা আমরা গণনা করে রেখেছি এবং স্মরণও রেখেছি। আল্লাহর কসম! ইবনু মাসঊদ (রাঃ) একথা জানেন যে, রাতটি হল রামাযানের এবং তা সাতাশেরই রাত। কিন্তু তিনি তোমাদের তা জানাতে পছন্দ করেননি, পাছে তোমরা এর উপর ভরসা করে বসে থাকে।

ছবি বানান