তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৭৯৭
কুতায়বা (রহঃ) ...... মুহাম্মদ ইবনু কা’ব (রহঃ) বলেন, আমি এক রামাযানে আনাস (রাঃ) এর কাছে এলাম। তিনি তখন সফরের ইচ্ছা করছিলেন। আমি তাঁর সফরের উটটিকে হাওদা বেঁধে দিলাম। তিনি সফরের পোশাক পরে নিলেন এবং খাবার নিয়ে আসতে বললেন। অনন্তর তিনি তা আহার করলেন। আমি বললাম, এ কি সুন্নাত? তিনি বললেন, সুন্নাত। এরপর সাওয়ার হয়ে গেলেন।