তিরমিযী শরীফ - হাদীস নং ৮০৭
তিনি বলেন, মদীনার গভর্ণর আমর ইবনু সাঈদ যখন (আবদুল্লাহ ইবনু যুবায়রের বিরুদ্ধে) মক্কায় সৈন্য বাহিনী প্রেরণ করছিল তখন তিনি তাকে বললেন, হে আমির! আপনি আমাকে অনুমতি দিন, আমি একটি হাদীস আপনার কাছে বর্ণনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদীসটি মক্কা বিজয়ের পর দিন এরশাদ করেছিলেন। যখন তিনি এ কথা বলছিলেন, তখন আমার কর্ণদ্বয় তা শুনছিল, আমার হৃদয় তা সংরক্ষণ করছিল এবং আমার চক্ষুদয় তা প্রত্যক্ষ করছিল, তিনি আল্লাহর হামদ করলেন, তাঁর প্রশংসা করলেন; পরে বললেনঃ মক্কাকে আল্লাহ তা’আলা নিজে ’’হারাম’’ করে দিয়েছেন। কোন মানুষ তাকে ’হারাম’ করেনি। যে ব্যক্তি আল্লাহ ও তাঁর আখিরাত দিবসের প্রতি ঈমান রাখে তার জন্য হালাল নয় রক্ত প্রবাহিত করা, এখানকার কোন বৃক্ষ কর্তন করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এখানে যুদ্ধ করার ওসীলাধরে কেউ যদি এখানে কোনরূপ যুদ্ধভিযান চালানোর অবকাশ খোঁজে তাকে তোমরা বলে দিবে, আল্লাহ তা’আলা কেবল তাঁর রাসূল) কেই বিশেষ করে এর অনুমতি দিয়েছেন। তোমাকে এর অনুমতি দেননি। আমাকেও কেবল দিনের কিছুক্ষনের জন্য অনুমতি দিয়ে ছিলেন। গতকাল যেমন তা হারাম ছিল আজ তেমনিভাবে তা হারাম হওয়ার বিধান প্রত্যার্পিত হয়েছে। তোমাদের উপস্থিত জন অনুপস্থিত জনকে পৌছিয়ে দিও।