Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৮১২

প্রায় ১ মিনিট · ১১৯ শব্দ

তিনি বলেন, وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلاً - মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে হজ্জ করা তার অবশ্য কর্তব্য। এই আয়াত নাযিল হলে সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল! একি প্রতি বছরই করতে হবে? তিনি চুপ করে রইলেন। তারা আবার বললেন, হে আল্লাহর রাসূল! একি প্রতি বছরই করতে হবে? তিনি বললেন, না; আমি যদি বলতাম হ্যাঁ, তবে তো তোমাদের উপর তা (প্রতি বছরই করাই) ফরয হয়ে যেত। অনন্তর আল্লাহ তা’আলা নাযিল করেনঃ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَسْأَلُوا عَنْ أَشْيَاءَ إِنْ تُبْدَ لَكُمْ تَسُؤْكُمْ হে মুমিনগণ! তোমরা সে সব বিষয়ে প্রশ্ন করবে না যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে।

ছবি বানান