তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮২৪
তিনি বলেন, হজ্জের সঙ্গে উমরা একত্রিত করে তামাত্তু হজ্জ করা সম্পর্কে সা’দ ইবনু আবূ ওয়াক্কাস ও যাহহাক ইবনু কায়স (রাঃ) কে আলোচনা করতে শোনেছেন। যাহহাক ইবনু কায়স (রাঃ) বললেন, আল্লাহ তা’আলার নির্দেশ সম্পর্কে অজ্ঞ ব্যক্তি ব্যতীত কেউ এ কাজ করতে পারেনা। সা’দ (রাঃ) বললেন, হে ভ্রাতুষ্পুত্র! তুমি কত মন্দ কথা বললে। যাহহাক বললেন, উমার ইবনু খাত্তাব (রাঃ) তো এটা নিষেধ করেছেন। তখন সা’দ (রাঃ) বললেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তা করেছেন, আমরাও তাঁর সঙ্গে থেকে তা করেছি।