তিরমিযী শরীফ - হাদীস নং ৮৩০
এই বিষয়ে ইবনু উমার ও জাবির (রাঃ) থেকেও হাদিস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন আবূ বকর (রাঃ) বর্ণিত হাদিস টি (৮২৮নং) গারীব। ইবনু আবূ ফুদায়ক যাহ্হাক ইবনু উসমান এর সূত্র ছাড়া এটি বর্ণিত আছে বলে আমার জানা নাই। আর আবদুর রহমান ইবনু উয়ারবূ’ থেকে রাবী মুহাম্মদ ইবনু মুনকাদির কোন রিওয়ায়াত শেনেননি। মুহাম্মদ ইবনু মুনকাদির অন্য হাদিস সাঈদ ইবনু আবদুর রহমান ইবনু ইয়ারবূ’ তার পিতা সূত্রে রিওয়ায়াত করেছেন। আবূ নুআয়ম তাহ্হাস যিরার ইবনু সুরাদ এই হাদিসটিকে ইবনু আবূ ফুদায়ক যাহ্হাক ইবনু উসমান মুহাম্মদ ইবনু মুনকাদির সাঈদ ইবনু আবদুর রহমান ইবন ইয়ারবূ’ তার পিতার সূত্রে আবূ বকর (রাঃ) সনদে বর্ণনা করেছেন। কিন্তু এতে যিরার ভুল করেছেন। ইমাম আবূ ঈসা (রাঃ) বলেন, আহমাদ ইবনু হাসানকে আমি বলতে শুনেছি যে, আহমদ ইবনু হাম্বাল (রহঃ) বলেছেন যে, রাবী মুহাম্মদ ইবনু মুনকাদির ইবনু আবদুর রহমান ইবনু ইয়ারবূ তার পিতা আবদুর রহমান এইভাবে যিনি হাদিসটির সূত্র উল্লেখ করেছেন তিনি ভূল করেছেন। আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেন, আমি যিরার ইবনু সুরাদ ইবনু আবূ ফুদায়ক সূত্রে বর্ণিত রিওয়ায়াতটি মুহাম্মদ আল-বুখারী (রহঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বললেন, এটি ভুল। আমি বললাম, যিরার ছাড়াও অন্যান্য রাবী ইবনু আবূ ফুদায়ক থেকে অনূরূপ রিওয়ায়াত করেছেন। তিনি বললেন, এগুলো কিছু নয়। এরা ইবনু আবূ ফুদায়ক থেকে অনূরূপ রিওয়ায়াত করেছেন অথচ এতে সাঈদ ইবনু আবদুর রহমান -এর উল্লেখ করেননি। আমি দেখেছি যে, মুহাম্মদ আল- বুখারী (রহঃ) যিরার ইবনু সুরাদকে যাঈফ সাব্যস্ত করেছেন। হাদীছে উল্লেখিতالْعَجُّ অর্থ হল উচ্চস্বরে তালবিয়া পাঠ করাالثَّجُّ অর্থ পশু করবানী করা।