তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৩৫
তিনি বলনে জনৈক ব্যক্তি দাঁড়িয়ে বলল ইয়া রাসূলাল্লাহ্! আপনি ইহরাম অবস্থায় কি ধরণের পোশাক পরিধান করতে নির্দেশ দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জামা, পায়জামা টুপী, পাগড়ী এবং মোজা পরিধান করবে না, তবে তবে কারো যদি চপ্পল না থাকে তবে সে পায়ে এমন দু’টি চামড়ার মোজা পরিধান করবে যা পায়ের পাতার উপরের উঁচু হাড়ের নীচে থাকে। জাফরান এবং ওয়াবাস রং - এ রঞ্জিত কোন পোশাক পরতে পারবে না। মুহরিম মহিলারা মুখ ঢাকবে না এবং হাতে মোজা পরিধান করবে না।