তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৪২
তিনি বলেন, ইবনু মা’মার তাঁর পুত্রকে বিবাহ করাতে ইচ্ছা করলেন। তাই তিনি আমীরুল হজ্জ আবান ইবনু উসমানের নিকট আমাকে পাঠালেন। আমি তাঁর কাছে এসে বললাম, আপনার ভ্রাতা তার পুত্রকে বিবাহ করাতে ইচ্ছা করেছেন এবং এই বিষয়ে তিনি আপনাকে সাক্ষী রাখতে চাচ্ছেন। তিনি বললেন, একে তো আমি মুর্খ বেদুঈনের মত দেখতে পাচ্ছি। ইহরাম পালনকারী তো বিবাহ করতেও পারেনা করাতেও পারেনা অথবা অনুরূপ বলেছেন। নুবায়হ বলেন, এরপর তিনি উসমান (রাঃ) এর বরাতে হাদীসকে মারফু হিসাবে বর্ণনা করেছেন।