Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৮৪৬

প্রায় ১ মিনিট · ১২৪ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মূনা (রাঃ) কে ইহরাম অবস্থায় বিবাহ করেছেন। ইমাম আবূ ঈসা (রহঃ) বলেন, এই হাদীসটি সহীহ। রাবী আবূশ শা’ছা এর নাম হল জাবির ইবনু যায়দ। মায়মুনা (রাঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বিবাহের বিষয়ে রাবীদের এই মতবিরোধের কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মক্কার পথে বিবাহ করেছিলেন। কেউ কেউ বলেন, তিনি মায়মুনা (রাঃ) কে হালাল অবস্থায়ই বিবাহ করেছিলেন কিন্তু তার এই বিবাহের বিষয়টি যখন জানাজানি হয় তখন তিনি ছিলেন মুহরিম। এরপর মক্কার পথে সারিফ নামক স্থানে হালাল অবস্থায় বাসর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে মায়মুনা (রাঃ) এর যেখানে বাসর শয্যা হয়েছিল পরবর্তীতে সেই সারিফ নামক স্থানেই তার ইন্তেকাল হয় এবং সেখানেই তাকে দাফন করা হয়।

ছবি বানান