তিরমিযী শরীফ - হাদীস নং ৮৪৯
তিনি বলেন, একবার তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন। এক পর্যায়ে মক্কার কোন এক পথে তিনি তার কিছু সাথীসহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিছনে পড়ে গেলেন। তার সাথীরা ইহরাম অবস্থায় ছিলেন, কিন্তু তিনি নিজে মুহরিম ছিলেন না। হঠাৎ এক স্থানে তিনি একটি বন্য গাধা দেখতে পেলেন। তৎক্ষনাৎ তিনি তার ঘোড়ায় সওয়ার হয়ে বসলেন এবং সাথীদেরকে তার বেতটি দিতে অনুরোধ জানালেন। কিন্তু তারা তা দিতে অস্বীকার করলেন। তিনি তার বর্শাটি দিতে বললে তারা তা-ও এগিয়ে দিতে অস্বীকৃতি জানালেন। শেষে তিনি নিজেই তা সংগ্রহ করলেন এবং গাধাটির উপর আক্রমণ চালিয়ে সেটিকে হত্যা করলেন। পরে সাহাবীদের কেউ কেউ তো এটির গোশত আহার করলেন। আর কেউ কেউ তা আহার করতে অস্বীকার করলেন। ইতিমধ্যে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে মিলিত হলেন। তখন এই সম্পর্কে তারা তাকে জিজ্ঞাসা করলে তিনি বললেনঃ এটি হল এমন খাবার যা আল্লাহ নিজে তোমাদের আহার করালেন।