তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৫২
তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে হজ্জ কিংবা উমরা এর সফরে বেরিয়ে ছিলাম। হঠাৎ একবার আমাদের সামনে এক ঝাঁক পঙ্গপাল এসে গেল। আমরা তখন আমাদের বেত, লাঠি দিয়ে এগুলো মারতে লাগলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বললেন, এ তোমরা খেতে পারো। কারণ এগুলো জলজ শিকারের অন্তর্ভুক্ত।