তিরমিযী শরীফ - হাদীস নং ৮৫৮
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এসে মসজিদুল হারামে প্রবেশ করলেন। অনন্তর হাজরে আসওয়াদে ইস্তিলাম করলেন। পরে ডান দিকে অগ্রসর হলেন। এতে তিনি তিন চক্করে রমল করলেন, আর চার চক্করে স্বাভাবিকভাবে হেটে গেলেন। এরপর মাকামে ইবরাহীমে আসলেন, এবং পাঠ করলেনঃ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى তোমরা মাকামে ইবরাহীমকে সালাত (নামায/নামাজ) স্থান হিসাবে গ্রহন কর। (সুরা বাকারাঃ ১২৫) সেখানে তিনি মাকামে ইবরাহীমকে তার বায়তুল্লাহর মাঝে রেখে দু’রাকআত সালাত আদায় করলেন। এরপরে হাজরে আসওয়াদে আসলেন এবং তা ইস্তিলাম করলেন। এরপর সাফার দিকে (সাঈর উদ্দেশ্যে) বের হয়ে গেলেন, রাবী বলেন, আমার মনে হয় তখন তিনি পাঠ করেছিলেনঃ (إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ) - নিশ্চয় সাফা ও মারওয়া হল আল্লাহর বিশেষ নির্দেশের অন্তর্ভুক্ত। (সুরা বাকারাঃ ১৫৮)