তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৬
কুতায়বা, হান্নাদ আবূ কুরায়ব, আহমদ ইবনু মানী, মাহমূদ ইবনু গায়লান, আবূ আম্মার (রহঃ) ...... আয়িশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ননা করেন যে, রাসূলসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জনৈক স্ত্রীকে চুম্বন করলেন এবং সালাতের জন্য বের হয়ে গেলেন; কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করলেন না। রাবী উরওয়া বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐ স্ত্রী আপনি ছাড়া আর কেউ হবেন না। এই কথা শুনে আয়িশা রাদিয়াল্লাহু আনহা হাসলেন।