তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৬০
তিনি বলেন, আমরা ইবনু আব্বাস এর সঙ্গে ছিলাম। মুআবিয়া (রাঃ) তাওয়াফের সময় যে কোন রুকনের পাশ দিয়ে যাচ্ছিলেন সেটিকেই ইস্তিলাম করছিলেন। তখন ইবনু আব্বাস তাকে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকনে ইয়ামানী ও হাজরে আসওয়াদ ব্যতীত অন্য কোন রুকনের ইস্তিলাম করতেন না। মুআবিয়া (রাঃ) বললেন, বায়তুল্লাহর কিছুই পরিত্যাক্ত নয়।