তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৬৩
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় এসে বায়তুল্লাহ শরীফ সাত তাওয়াফ করলেন। পরে মাকামে ইবরাহীমে এসে পাঠ করলেনঃ وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى তোমরা ইবরাহীমের দাঁড়াবার স্থানকেই সালাতের স্থানরূপে গ্রহণ কর। (সূরা বাকারা- ১২৫)। এরপর মাকামে ইবরাহীমের পেছনে দু’রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। অতঃপর হাজরে আসওয়াদের কাছে এসে ইস্তিলাম করলেন। তারপর বললেনঃ আল্লাহ যেখান থেকে শুরু করেছেন আমরাও সেখান থেকে শুরু করি। অনন্তর সাফা থেকে সাঈ শুরু করলেন এবং পাঠ করলেনঃ إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللَّهِ সাফা ও মারওয়া আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম। (সূরা বাকারা- ১৫৮)।