Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৮৭২

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেন, আমি আলী (রাঃ) কে জিজ্ঞাসা করেছিলাম, আপনাকে কি বিষয়ে প্রেরণ করা হয়েছিল? তিনি বলেন, চারটি বিষয়ে (ঘোষণা প্রদানের জন্য) মুসলিম ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করবে না; উলঙ্গ ব্যক্তি বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না; এই বছরে পর আর মুসলিম ও মুশরিকগণ এই খানে একত্রিত হবে না, যাদের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন মেয়াদী চুক্তি আছে তাদের চুক্তি নির্দিষ্ট মিয়াদ পর্যন্ত বলবৎ থাকবে আর যাদের চুক্তিতে কোন মিয়াদের উল্লেখ নাই তাদের জন্য চার মাস সময় নির্ধারণ করে দেওয়া গেল।

ছবি বানান