তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৮৮৭
তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদীয়ে মুহাসসার- এ তাঁর সাওয়ারী দ্রুত চালিয়ে যান। বিশর এই হাদীছে আরো বর্ণনা করেন যে, তিনি মুযদালিফা থেকে প্রত্যাবর্তন করেন। খুবই শান্ত ও ধীরে ছিলেন তিনি এবং অন্যদেরকেও এই ধীরতা অবলম্বনের নির্দেশ দেন। আবূ নুআয়ম আরো বর্ণনা করেন যে, তিনি ছোট পাথর কনা দিয়ে ’রময়ী করতে নির্দেশ দেন এবং বলেন, হয়ত এই বছরের পর আর আমি তোমাদের দেখা পাব না।