তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৯৩০
খাছআম গোত্রের জনৈকা মহিলা এসে বলল, ইয়া রাসূলাল্লাহ! আমার পিতার উপর হজ্জ ফরয কিন্তু তিনি তো অতিশয় বৃদ্ধ। উটের পিঠে বসার মত সামর্থও তার নেই। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার পক্ষ থেকে তুমি হজ্জ করে নাও।