Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৯৪২

প্রায় ১ মিনিট · ৬৯ শব্দ

ইসহাক ইবনু মানসূর (রহঃ) ...... ইকরামা (রহঃ) বলেন, হাজ্জাজ ইবনু আমর (রাঃ) আমার কাছে বর্ণনা করেছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, (ইহরামের পর) কারো যদি কোন অঙ্গ ভেঙ্গে যায় বা সে লেংড়া হয়ে যায় তবে সে হালাল হয়ে যাবে এবং তাকে আরেকবার হজ্জ আদায় করতে হবে। ইকরামা বলেন, আমি আবু হুরায়রা ও ইবন আব্বাস (রাঃ) কে এই হাদিসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা বলেনঃ হাজ্জজ সত্য বলেছেন।

ছবি বানান