Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৯৭৫

প্রায় ১ মিনিট · ১০২ শব্দ

তিনি বলেন, ছাবিত আল-বুনানী এবং আমি একদিন আনাস (রাঃ) এর কাছে গেলাম। ছাবিত বললেন, হে আবূ হামযা, আমি অসুস্থবোধ করছি। আনাস (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দু’আ পড়ে ঝাড়তেন আমি কি তোমাকে সেইভাবে ঝেড়ে দিব? তিনি বললেন, জি, হ্যাঁ। আনাস (রাঃ) বললেনঃ اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا হে আল্লাহ, সকল মানুষের রব, ক্লেশ বিতাড়ণকারী, শিফা দিন, আপনই তো শিফা দানকারী, আপনি ছাড়া তো কেউ শিফা দানকারী নাই। এমনভাবে শিফা দান করুন যে তা যেন কোন রোগকে না ছাড়ে।

ছবি বানান