তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৯৮৩
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের কাছে গেলেন। সে তখন মৃত্যু শয্যায় ছিল। তিনি তাকে বললেন, নিজেকে কেমন অনুভব করছ? যুবকটি বলল, ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কসম, আল্লাহর রহমতের আশা করছি কিন্তু আমার গুনাহসমূহের ভয়ও পাচ্ছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ধরণের সময়ে যে বান্দার হৃদয়ে এই দুই জিনিস একত্রিত হয়, অবশ্যই আল্লাহ্ তা’আলা সে যা আশা করে তা তাকে দেন আর যা ভয় করে তা থেকে তাকে নিরাপত্তা প্রদান করনে।