Alhashorহাদীস সম্ভার
তি

তিরমিযী শরীফ - হাদীস নং ৯৯০

প্রায় ২ মিনিট · ১৬৭ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জনৈকা কন্যার ইন্তেকাল হয়। তখন তিনি বললেন, তোমরা তাকে বেজোড়ভাবে গোসল দাও- তিনবার বা পাঁচবার বা প্রয়োজন মনে করলে ততোধিকবারও দিতে পার। বরই পাতা ও পানি দিয়ে গোসল দিবে। আর শেষে কিছু কর্পূর এতে দিও। গোসল শেষ হওয়ার পর আমাকে জানিও। অনন্তর আমরা তাকে গোসল করিয়ে যখন শেষ করলাম তখন তাঁকে তার অবহিত করলাম। তিনি আমাদের দিকে একটা ইযার ছুড়ে দিলেন এবং বললেন, এটি তার গায়ে লেপটে দাও। হুশায়ম বলেন, এদের (খালিদ, মনসুর) ছাড়া অন্যদের হয়ত হিশামও তাদের অন্যতম রিওয়ায়াতে আছে যে, উম্মু আতিয়্যা বলেন, তার (নবীজীর মৃত কন্যার) চুলগুলোকে আমরা তিন ভাগে বিন্যাস্ত করে দিয়েছিলাম। হুশায়ম বলেন, আমার ধারনায় তিনি এ- ও বলেছেন যে, এগুলো পিঠের পিছন দিকে ছেড়ে দিয়েছিলাম। হুশায়ম বলেন, এদের মধ্যে খালিদ (রহঃ) আমাকে হাফসা ও মুহাম্মাদ উম্মু অতিয়্যা (রাঃ) সূত্রে বর্ণনা করেছেন যে, উম্মু আতিয়া বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, মৃতের ডান পাশ দিয়ে তার উযুর স্থানসমূহ থেকে গোসল শুরু করবে।

ছবি বানান