তি
তিরমিযী শরীফ - হাদীস নং ৯৯৬
তিনি বলেন, তিনটি সাদা ইয়ামানী কাপড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কাফন দেওয়া হয়েছিল। এতে কামীস ও পাগড়ী অন্তর্ভুক্ত ছিল না। রাবী বলেন, তখন লোকেরা আয়িশা (রাঃ) কে বলল, অন্যরা বলেন, তাঁকে দু’টো কাপড় এবং একটি লম্বা লম্বা রেখাযুক্ত চাঁদরে কাফন দেওয়া হয়েছিল। আয়িশা (রাঃ) বললেন, একটি চাঁদর আনা হয়েছিল কিন্তু তা ফিরিয়ে দেওয়া হয়, তাতে কাফন দেওয়া হয়নি।