Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০০৮

প্রায় ২ মিনিট · ২৮৪ শব্দ

তিনি বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে যোহর অথবা আসরের নামায আদায় করেন। তিনি দুই রাকাত নামায আদায়ের পর সালাম ফিরান। অতঃপর তিনি মসজিদের সম্মুখে অবস্থিত কাষ্ঠ খন্ডের নিকট গিয়ে তার ওপরে এক হাত অন্য হাতের উপর স্থাপন করে দন্ডায়মান হন। ঐ সময় তাঁকে রাগান্বিত মনে হচ্ছিল। তখন লোকেরা মসজিদ হতে নিগর্মনকালে বলছিলঃ নামায কসর করা হয়েছে, নামায কসর করা হয়েছে (অর্থাৎ আল্লাহ চার রাকাতের স্থানে দুই রাকাত করে দিয়েছেন) ঐ সময়ে সমবেত মুসল্লীদের মধ্যে আবু বাকর (রাঃ) ও উমার (রাঃ)-ও ছিলেন এবং তাঁরা এ ব্যাপার সম্পর্কে তাঁর সাথে আলোচনা করতে ভীত হন। ঐ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে যুলয়াদাইন উপাধিপ্রাপ্ত জনৈক সাহাবী দাঁড়িয়ে বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি ভুল করেছেন না নামায কসর (সংক্ষিপ্ত) করা হয়েছে? জবাবে তিনি বলেনঃ না, আমি ভুল করিনি এবং নামায কসরও করা হয় নাই। তখন ঐ সাহাবী বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! তবে আপনি ভুল করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত জনগণের সম্মুখে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেনঃ আচ্ছা, যুল্-য়াদাইন কি সত্য বলেছে? জবাবে সাহাবাগণ ইশারায় বলেনঃ জি হ্যাঁ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় স্থানে প্রত্যাবর্তনের করে বাকী দুই রাকাত নামায আদায় করে সালাম ফিরান। অতঃপর আল্লাহু আকবার বলে পূর্বের সিজদার সমপরিমাণ সময় অথবা তার চাইতে কিছু অধিক সময় ধরে সিজদা করেন। পরে আল্লাহু আকবার বলে মস্তক উত্তোলন করেন এবং পুনরায় আল্লাহু আকবার বলে পূর্ববর্তী সিজদার ন্যায় সিজদা করেন এবং পুনরায় আল্লাহু আকবার বলে মাথা উঠান। রাবী বলেনঃ মুহাম্মাদ ইবন সীরীনকে সিজদায়ে সাহু এর পর সালাম করা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জবাবে তিনি বলেনঃ এ ব্যাপারে আবু হুরায়রা (রাঃ) হতে আমার কিছু জানা নেই। তবে আমাকে জ্ঞাত করানো হয়েছে যে, ইমরান ইবন হুসায়ন (রাঃ) বলেছেন যে, সিজদায়ে সাহু এর পর তিনি সালাম ফিরিয়েছিলেন।

ছবি বানান