Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০০৯

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

আবদুল্লাহ ইবন মাসলামা (রহঃ) এর সূত্রে ..... মালিক (রহঃ) হতে, তিনি আইযুব হতে, তিনি মুহাম্মাদ হতে উপরোক্ত সনদে হাদীছ বর্ণনা করেছেন। তবে রাবী হাম্মাদের হাদীছটই পূর্ণ হাদীস। রাবী বলেনঃ অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করেন। তবে এই বর্ণনায় ’’আমাদেরকে নিয়ে’’ এবং ’’লোকদের ইশারা’’ শব্দদ্বয়ের উল্লেখ নাই। রাবী বলেনঃ লোকেরা শুধুমাত্র ’’হ্যাঁ’’ বলে জবাব দিয়েছিল। রাবী আরো বলেনঃ অতঃপর তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) (সিজদা হতে মাথা) উত্তোলন করেন এবং এই বর্ণনায় তাকবীরের বিষয়ও উল্লেখ নাই। ইমাম আবু দাউদ (রহ) বলেন, যে সকল রাবী এ হাদীস বর্ণনা করেছেন তাদের কেউই ’ফাকাব্বারা’ ও ’রাজাআ’ শব্দদ্বয়ের উল্লেখ করেননি।

ছবি বানান