Alhashorহাদীস সম্ভার
দা

আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০১০

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেনঃ তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিয়ে নামায আদায় করেন। অতঃপর রাবী হাম্মাদের বর্ণিত হাদীসের অনুরূপ অর্থে হাদীছ বর্ণনা করেন। তিনি বলেন, আমি এ সম্পর্কে জানতে পারি যে, সিজদায়ে সাহূ এর পরেও সালাম আছে। রাবী সালামা বলেনঃ অতঃপর আমি মুহাম্মাদ ইবন সীরীনকে তাশাহহুদ পাঠ সম্পর্কে জিজ্ঞাসা করি। জবাবে তিনি বলেনঃ আমি আবু হুরায়রা হতে তাশাহহুদ পাঠ করা সম্পর্কে কোন বর্ণনা পাই নাই। তবে তাশাহহুদ পাঠ করাই আমার নিকট শ্রেয়। এ বর্ণনায় তাঁকে যুল্-য়াদাইন হিসাবে উল্লেখ করা হয়েছে বলে কোন উল্লেখ নাই এবং এই হাদীছে ’’লোকদের ইশারা’’ ও ’’তিনি যে রাগান্বিত হন’’ এই শব্দদ্বয়ের কোন উল্লেখ নাই।

ছবি বানান