দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০২২
তিনি বলেনঃ একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে নামায আদায়কালে পাঁচ রাকাত আদায় করেন। নামায শেষে এ সম্পর্কে লোকেরা পরষ্পরের মধ্যে চুপে চুপে আলাপ করতে থাকে। এতদ্দর্শনে তিনি জিজ্ঞাসা করেনঃ কি ব্যাপার, তোমাদের কি হয়েছে? জবাবে তারা বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! নামায কি বৃদ্ধি করা হয়েছে? তিনি বলেনঃ না। তখন তাঁরা বলেনঃ আপনি তো পাঁচ রাকাত আদায় করেছেন। এতদশ্রবণে তিনি পুনরায় গমন করতঃ দুইটি সিজদা আদায়ের পর সালাম ফিরিয়ে বলেনঃ আমিও তোমাদের মত একজন মানুষ। কাজেই আমারও তোমাদের ন্যায় ভুল হতে পারে।