দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০২৩
একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআতের সাথে নামায আদায়কালে এক রাকাত অবশিষ্ট থাকতে সালাম ফিরান। তাঁর নিকট এক ব্যক্তি গিয়ে বলেনঃ আপনি ভুলবশত এক রাকাত বাদ দিয়েছেন। তখন তিনি মসজিদে প্রবেশ করে বিলালকে ইকামত দিতে বলেন এবং তিনি লোকদের নিয়ে বাকী নামায আদায় করেন। রাবী বলেনঃ এই ঘটনা আমি লোকদের নিকট বর্ণনা করলে তাঁরা জিজ্ঞেস করেনঃ আপনি কি ঐ ব্যক্তিকে চিনেন? জবাবে তিনি বলেনঃ না, আমি মাত্র তাঁকে দেখেছিলাম। এই সময় ঐ ব্যক্তিকে আমার পাশ দিয়ে গমনকালে আমি বলি-ইনিই সেই ব্যক্তি। তখন তাঁরা বলেনঃ এই ব্যক্তির নাম তালহা ইবন উবায়দুল্লাহ (রাঃ)।