দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৫৩
আল-হাসান ইবন আলী (রহঃ) ..... সামুরা ইবন জুনদুব (রাঃ) নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ যে ব্যক্তি বিনা ওযরে জুমুআর নামায ত্যাগ করে, সে যেন এক দ্বীনার সদকা করে। যদি তার পক্ষে এক দ্বীনার (স্বর্ণমুদ্রা) সদকা করা সম্ভব না হয়, তবে যেন অর্ধ-দ্বীনার সদ্কা করে (নাসাঈ)। ইমাম আবু দাউদ (রহ) বলেন, খালিদ ইবন কায়েস ও ভিন্ন সনদে এই হাদীছটি এইরূপে বর্ণনা করেছেন।