দা
আবু দাউদ শরীফ - হাদীস নং ১,০৫৪
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ যে ব্যক্তির বিনা কারণে জুমুআর নামায পরিত্যক্ত হবে, সে যেন এক দিরহাম বা অর্ধ দিরহাম অথবা এক সা’ গম, বা অর্ধ-সা’ গম আল্লাহর ওয়াস্তে সদকা করে। (নাসাঈ, ইবন মাজা)। ইমাম আবু দাউদ (রহঃ) বলেন, সাঈদ ইবন বাশীর এরূপ বর্ণনা করেছেন। তবে তিনি সা’ এর পরিবর্তে এক মুদ্দ অথবা অর্ধ মুদ্দ শব্দ উল্লেখ করেছেন ।